শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
বই উৎসবের মধ্যদিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে নতুন বই বিতরণ করা হয়। মঙ্গলবার ১লা জানুয়ারী’১৯ সকালে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ও জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।
এ বছর জেলার ছয় উপজেলায় ২ লাখ ১০ হাজার ৪৫২ জন শিক্ষার্থীদের কাছে ২৮ লাখ ১৯ হাজার ১৪৩টি বই বিতরণ করা হবে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
এছাড়াও সকালে হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৮ জন শিক্ষার্থীদের কাছে নতুন বই বিতরণ করা হয়।
এসময় চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার-উল হক, সভাপতি রোকনুজ্জামান রিপন, সহসভাপতি বিএম ইমরুল হাসান, ইউপি সদস্য তানজিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.