ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৪২ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী জোয়ার্দার জালাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ের কৃতি ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  ডাঃ মোঃ শফিউল আলম (সোহাগ) এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য) এফসিপিএস মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ মেডিকেল ক্যাম্পে তিনিসহ ফ্রি রোগী দেখন ডাঃ মোঃ নাজমুস সাজ্জাদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ও ডাঃ মোঃ আবদুল্লাহ ইয়ামিন,এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য), ডাঃ মোছা সাদিয়া নাসরিন পিঙ্কি।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মমিন, দৈনিক ভোরের সকাল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অন্যদৃষ্টি ডটকমের নির্বাহী সম্পাদক  শিক্ষক মোঃ হাসানুর রহমান হাসু, বেগবতী ২৪ ডডকমের সম্পাদক আহসান কবির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু হাসেম, মোঃ আশরাফুল ইসলাম, মোবাশ্বের হোসেন শান্তিসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত  প্রায় ৪০০ জন নারী – পুরুষ রোগীর চিকিৎসা দেওয়া হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ