ঝিনাইদহে ফুটবল খেলায় সংঘর্ষে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৯:০৭ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে প্রীতি ফুটবল খেলায় সংঘর্ষে আবু হানিফ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার আলমপুর প্রাইমারি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন বলেন, গ্রামের ব্যবসায়ী দল ও কৃষক দলের মধ্যে প্রীতি ফুটবল খেলার অয়োজন করা হয়। একজন খেলোয়ারের মাঠে নামা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ৪ জন আহত হয়।

তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ