ঝিনাইদহে প্রয়াত আ’লীগ নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ৯:৫২ অপরাহ্ন
বক্তব্য রাখছেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

মাসুদ রানা।।

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের  সদস্য আশরাফ সিদ্দিক তপনের অকাল মৃত্যু ও মোকারর হোসেন ঠাণ্ডুর প্রথম মৃত্যু বার্ষিকীতে  স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অাজ ২৭ জুলাই ২০১৮ শুক্রবার ঝিনাইদহ ডা. কে. আহমেদ হলে জেলা  আওয়ামীলীগের উদ্দ্যোগে তৈয়ব আলী জোয়ার্দারের সভা স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আশরাফ সিদ্দিক তপন ও মোকারর হোসেন ঠাণ্ডু ঝিনাইদহ  আওয়ামীলীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে।আজকে আমরা তাদেরকে হারিয়েছি।তিনি আরও বলেন,আমরা আজকে তাদেরকে গভীরভাবে স্মরণ করছি।

এসময় আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ।

এছাড়াও ঝিনাইদহ জেলা  আওয়ামীলীগের অন্যান্য নেতা কর্মীরাসহ ইসমাইল হোসেন, আনিচুর রহমান খোকা ও শ্রমিক নেতা ইকরামুল হোসেন লিকু উপস্থিত ছিল।

স্মরণ সভা শেষে ঝিনাইদহ জামে মসজিদের ইমাম তাদের জন্য মাগফেরাত কামনা করে দোয়া করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ