ঝিনাইদহে প্রবীন  বিএনপি নেতা শহিদুল ইসলামের ইহজগৎ ত্যাগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ১০:২৮ পূর্বাহ্ন

নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহ

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও তালসার গ্রামের অধিবাসী এবং কুশনা ইউনিয়ন বিএনপির  বিশিষ্ট প্রবীণ  নেতা জনাব শহিদুল ইসলাম হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন “ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন ” মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। শোক সম্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন  কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম , ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের মল্লিক, উপজেলা বিএনপির সাধার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাক্ষ মোস্তফা সাইদ, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকরামুল হক,  যুবদল সহ-সভাপতি ও উপজেলা বিএনপির শিক্ষা ও সংস্কৃত বিষায়ক সম্পাদক সহকারী অধ্যাপক আশাদুল ইসলাম, কৃষি বিষায়ক সম্পাদক আজমল হোসেন , উপজেলা বিএনপির যুব বিষায়ক সম্পাদক রেজাউল ইসলাম বাবলুসহ উপজেলা বিএনপি ও এর অংগসংগঠনের   সকল স্তরের নেতৃবৃন্দ।

এর আগে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদক ও অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মরহুমের বাড়ীতে যান এবং সমবেদনা জ্ঞাপন করেন এবং নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। বিএনপি নেতা শহিদুল ইসলামের মৃত্যুতে তাঁর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ