ঝিনাইদহে  প্রবাসীর বাড়িতে ডাকাতী

নিজস্ব প্রতিবেদক ।।
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:১১ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টার দিকে  উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর গ্রামের প্রবাসী টিপু সুলতানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

সিংঙ্গাপুর প্রবাসী টিপু সুলতানের বাবা আইনুদ্দিন শেখ জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকাতদল ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এরকম ডাকাতির ঘটনা ঘটলে তারা তো রাতেই আমাকে জানাতো। তারপরও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ