ঝিনাইদহে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪০ অপরাহ্ন

স্টাফ  রিপোর্টার ।।
নারী জাগরণের অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষ্যে ঝিনাইদহে  মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক , পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মিলু মিয়া বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম,এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.নাসিমা বানু,সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তি বর্গ । প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন মায়ের ভালোবাসা কোন কাল্পনিক গল্প হতে পারে না। মায়ের ভালোবাসা অসীম। মা শব্দটাতেই রয়েছে বিশেষ এক ক্ষুধা। যতই ডাকি ততই ডাকতে মন চায়। যার মা নেই সেই জানে ‘মা’কে মা বলে না ডাকার কষ্টটা। মায়ের ভালোবাসা তুলনাহীন। মা সন্তানের জন্য তার প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধা করেন না। তাই পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা রইলো।
পৌর মেয়র সাইদুল করিম মিন্টু তার বক্তব্যে বলেন, আমার মা ১৯৭৪ সালে মারা গেছেন,মায়ের আদর কেমন জানিনা।মা নামক ছোট শব্দের মাঝে রয়েছে অনন্য  অসাধারণ মর্মার্থ। মা শব্দটি অনেক ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। আর হবেই না বা কেন? তাকে কেন্দ্র করেই তো পৃথিবী নামক সুন্দর ভুবনে আসা। মায়ের আদর-সোহাগ, স্নেহ-ভালবাসা এই গুলা কেমন আমি বুঝিনি। কাঁদো কন্ঠে এই কথা বলেন তিনি।
আলোচনা সভা শেষে  ১১ জন রত্নগর্ভা ও সমাজসেবক মায়েদের হাতে ক্রেস্ট ও ফ্যান তুলে দেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ