ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

এইচ আর হাসু
শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৭:১৯ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপায় মেহেদী হাসান স্বপন (২৮) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোক জন। নিহত স্বপন একই উপজেলার সারুটিয়া গ্রামের দবিবার শেখের ছেলে।

শুক্রবার রাত ৯ টার সময় বাড়ি থেকে স্বপনকে ডেকে নিয়ে বাড়ির পাশেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টার দিকে সেখানে মৃত্যু বরণ করেন। পরিবার ও এলাকাবাসী স্বপনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তারা বলেন সামাজিক বিরোধের জেরেই এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।

শৈলকুপা উপজেলায় নির্বাচনী সহিংসতা রাজীব, হারান,জসীম, অখিল, রহিম, কল্লোল এর পর এই তালিকায় যুক্ত হলো স্বপন। শুধু সারুটিয়া ইউনিয়নেই ৫ টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

নওগাঁয় হলুদ ক্ষেত থেকে উদ্ধারকৃত মৃত যুবকের পরিচয় মিলেছে

নওগাঁর মহাদেবপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মহিষবাথান মোড়ের পশ্চিম পাশ্ববর্তী হোসেনপুর মৌজার একটি হলুদের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত অজ্ঞাত যুবক মহসিন আলী (২২) উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিহত মহসীন আলীর স্বজনেরা জানান, গত ১৩ জানুয়ারী দুপুর ১২ টার দিকে তার শ্যালকের ফোনে কল আসে। তাকে তার ভাড়াই চালিত চার্জার ভ্যানটি নিয়ে যেতে বলা হয়। ভ্যান চার্জে থাকায় অপর প্রান্তের লোককে অন্য কোনো ভ্যান নিতে বলে মহসিন। পরে দুুপুর দেড়টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাত সাড়ে ৮ টার দিকে মইনুল ইসলাম তার শ্যালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে আছে বলে জানায়। পরবর্তীতে আবারও যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। চার্জারভ্যান ছিনতাইয়ের ঘটনায় এমন হতে পারে বলে ধারণা করছেন মহসিনের পরিবার।

এব্যাপারে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে মৃতদেহটি উদ্ধার করে ও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়।

অজ্ঞাতদের আসামি করে শুক্রবার দিবাগত রাতেই মৃতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে জড়ীতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ