ঝিনাইদহে প্যানেল মেয়র আশরাফ’র মহত্বে দিলীপ কুমার পেলেন প্রতিবন্ধীর কার্ড

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৫ জুলাই, ২০১৮, ৮:৫৭ অপরাহ্ন

মনিরুল ইসলাম, কালীগঞ্জ, ঝিনাইদহ।।

অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জের সেই অসহায় প্রতিবন্ধী দীলিপ কুমার (৫৬) “প্রতিবন্ধী” ভাতার কার্ড পেলেন। সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন সংবাদপত্রে দীলিপ কুমারকে নিয়ে খবর প্রকাশ হলে সংবাদটি কালীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আশরাফুল আলমের নজরে আসে। তার অনুরোধে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী দীলিপ কুমারকে একটি কার্ড করে দেবার প্রতিশ্রুতি দেন।

রোববার (১৫ জুলাই) সকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী আনুষ্ঠানিকভাবে দিলীপ কুমারের হাতে প্রতিবন্ধী ভাতার কার্ডটি তুলে দেন। এখন থেকে দীলিপ কুমার প্রতিমাসে ৭শ টাকা করে পাবেন। দিলীপ কুমার কালীগঞ্জ কলেজপাড়ার মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে। কার্ড প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী, পৌর সভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যান্যরা । উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী জানান, চলতি ২০১৭-১৮ অর্থ বছরে পৌর এলাকায় ৭৪ টি বয়স্ক ভাতা, ২৮টি বিধবা ভাতা ও ২০ টি প্রতিবন্ধী ভাতার কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। তিনি কালীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আশরাফুল আলমের সহযোগিতা নিয়ে দীলিপ কুমারের কার্ডটি করে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে । উল্লেখ্য, শারীরীক প্রতিবন্ধী দিলীপ কুমার শহরের নলডাঙ্গা রোডে বসে গজা, বাদাম, নিমকি ছোলাসহ বিভিন্ন জিনিস বিক্রি করতো। সকালে স্ত্রী তাকে সেখানে দিয়ে যেতেন আর সন্ধ্যায় বাড়ি নিয়ে যেতেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ