ঝিনাইদহে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় নারীসহ দু,জন  নিহত 

নিজস্ব প্রতিবেদক ।।
বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাশিপুর ও ঈশ্বরবা গ্রামে পৃথক সড়ক ট্রেন দুর্ঘটনায় নারী-পুরুষ দু জন নিহত হয়েছে ।
 মঙ্গলবার (২৩ জুলাই)  সকাল  ৯ টার দিকে  সড়ক দুর্ঘটনা  রুহুল আমিন (২৫) নামে এক নির্মাণ  শ্রমিক নিহত হন।  তিনি কালিগঞ্জ উপজেলার শিশেরকুল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমিন তার মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে স্থানীয় জনতা কিছু সময়ের জন্য আলমসাধুটিকে আটক করে রাখে। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনের নিকট ঈশ্বরবা গ্রামের এক মানসিক প্রতিবন্ধী নারী ট্রেন  দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত নারীর নাম আনচি খাতুন।
জানাগেছে, বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জের বাবরা রেলগেট সংলগ্ন খামারমুন্দিয়া মাঠ এলাকায় চলন্ত সিমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আনচি খাতুন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে অসাবধানতাবশত রেললাইনের ওপর চলে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ