শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ। ।
ঝিনাইদহ সদর উপজেলার বইড়াতলা ও হরিণাকুন্ডু উপজেলা ভুইয়াপাড়া গ্রামে সোমবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে বইড়াতলা গ্রামের পিন্টু হোসেন (২৭), ওয়াসিম হোসেন (২৩), আবুল কালাম (২৬), সুজন হোসেন (২৫), রাজু আহমেদ (২৪), জাহিরুল ইসলাম (৪০) ও সবুজ সোহেল (২৪) এবং হরিণাকুন্ডুর ভুইয়াপাড়া গ্রামের ৩ জনসহ ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, বওড়াতলা গ্রামের বিশারত আলী ও বিপ্লবের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হরিণাকুন্ডু উপজেলার ভুইয়াপাড়া গ্রামে যুবলীগ নেতা শহিদুল ইসলাম ও আওয়ামীলীগের ওয়ার্ড সভঅপতি ইছাহাক আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে ৫জন আহত হন।
আহতদের মধ্যে হরিণাকুন্ডু হাসপাতালে ১ জন ও ঝিনাইদহ সদর হাসপাতালে ২ জনকে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেন। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান এ খবরের সত্যতা নিশইচত করেন।
You must be logged in to post a comment.