ঝিনাইদহে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯, ৮:০০ অপরাহ্ন

এইচ আর হাসু।।

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’

এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। রোববার সকালে সদর থানা চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ওসি মিজানুর রহমান খান, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক জনক, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকারসহ পুলিশ কর্মকর্তারা। রোববার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও একই সময় অন্যান্য উপজেলাতেও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এর আগে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়। পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

অন্যদিকে, ”পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন” এই স্লোগানকে  সামনে রেখে ঝিনাইদহ কালীগঞ্জে পুলিশ সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত আয়োজন করা হয়।

২৭ জানুয়ারী রবিবার সকাল ১১টার দিকে থানা চত্তর থেকে র‌্যালীটি বের হযে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু,   কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আঃ মাজিদ মন্ডল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জে কর্মরত ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষকগন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী  পর্যন্ত পুলিশ সপ্তাহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ