ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১১ জামায়াত কর্মীসহ ১০৩ জন গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১১ জামায়াত কর্মীসহ এক’শ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী নাশকতা প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চলছে।
এরই অংশ হিসাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলা থেকে ৪০ জন, শৈলকুপা উপজেলা থেকে ১৬ জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে ৭ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৮ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৪ জামায়াত কর্মীসহ  ১০ জন ও মহেশপুর উপজেলা থেকে ৭ জামায়াত কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও অন্যান্য মামলা আছে বলে তিনি আরো জানান।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ