স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি
কর্মী সহ ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতভর অভিযান চালিযে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, জেলায় সন্ত্রাস, মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানকালে জেলার সদর থেকে ১৫, শৈলকুপা থেকে ৯, হরিনাকুন্ডু থেকে ৫, কালীগঞ্জে ১ বিএনপি কর্মী সহ ৪, কোটচাদপুরে ৪ এবং মহেশপুরষথেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।