ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার ওই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার মৃতদের উদ্ধার করা হয়। মৃত নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ
ইউনিয়নের বাগছড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মিলন মিয়ার পুকুরে একটি মৃতদের ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে এসে তার মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, নজির মিয়া কিভাবে মারা গেল সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর
জানানো যাবে। নজির মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। গত শনিবার সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। তার পরিবার
থেকে এলাকায় মাইকিং ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি করেছে।
You must be logged in to post a comment.