ঝিনাইদহে পিকাপভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত!

স্টাফ রিপোর্টার
শনিবার, ৫ মার্চ, ২০২২, ৪:২৭ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি বাজারে  সকালে চা – নাস্তা খেতে এসে সড়ক পারাপারের সময়ে এক দ্রুত গতির  পিকাপভ্যান চাপায় প্রাণ গেলো এক বৃদ্ধ দর্জির ।

শনিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে দুলাল মুন্দিয়া বাজার নামক স্থানে মহাসড়কে উপর এ দূর্ঘটনা ঘটেছে।

জানাগেছে, নিহত আইয়ুব হোসেন (৬৫) খামার মুন্দিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের বড় ছেলে। এব্যপারে খামার মুন্দিয়া গ্রামের হাবিব মন্ডল  জানান আইয়ুব হোসেন দুলালমুন্দিয়া বাজারে দির্ঘদিন ধরে নিজের দর্জির দোকান ছিলো ও কাজ করতো।বর্তমানে তিনি শারিরিক ভাবে অসুস্থ থাকায় দর্জির কাজ করে না, তবে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ মসজিদে আদায় করে চা নাস্তা করতে এসেছিলো বাজারে।

চা নাস্তা খাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকাপভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থানে তার মৃত্যু হয় ।এ ঘটনায় ঘাতক পিকাপভ্যানের চালক ভাতঘরা গ্রামের ভিতর পিকাপ রেখে  পালিয়ে গেছে।

পরে খবর পেয়ে  কালীগঞ্জ থানা ও বারবাজার হাইওয়ে থানা পুলিশ এসআই সহ সদস্যরা  উপস্তিত হয়ে পিকাপভ্যান তাদের হেফাজতে নিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ