শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ শহরকে দূষণমুক্ত, পরিচ্ছন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নদী, গাছ, কৃষি, পরিবেশ ও দেশবাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচির অয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঝিনাইদহ জেলা সভাপতি খন্দকার হাফিজ ফারুক এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক পৌর মেয়র আনিচুর রহমান খোকা, ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ এন এম শাহজালাল, ।