ঝিনাইদহে পরিত্যক্ত বাড়ি থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এইচ আর হাসু
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ২:৪৮ অপরাহ্ন

 

ঝিনাইদহের শৈলকুপার মধ্যপাড়ায় দীর্ঘদিনের পরিত্যক্ত (বাঙ্গাল) বাড়ি থেকে শনিবার রাতে মোঃ সোলাইমান (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ঐ গ্রামের মোঃ মুতালেব হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বোনের সাথে কথা বলে জানাগেছে, সোলাইমান তার নিজ বাড়িতে ইফতারি করে নামাজের উদ্দেশ্যে শৈলকুপা শাহিমসজিদে যায়। সোলাইমান লেখাপড়ার পাশাপাশি দিনমজুরের কাজ করে।
স্থানিয়রা জানান, রবিবার সকালে কাজে যাবার জন্যে গাড়ি ভাড়া ঠিককরে বাড়িতে চলে যায়। এরপর আনুমানিক ৯ঃ৩০ মিনিটের সময় মধ্যপাড়া নদির পাশে একটা পরিত্যক্ত বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখাতে পায়। বিষয়টা স্থানিয়রা শৈলকুপা থানা পুলিশকে জানান। তারাবীর নামাজের আগে মসজিদে অনেকের সাথে দেখাও হয় তার।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ