ঝিনাইদহে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৯:১১ পূর্বাহ্ন

ঝিনাইদহে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৫ টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক, সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা।

এসময় বক্তারা বলেন, সদরের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে মোট ৭২ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনে ১৪৮ জন ও  সাধারণ সদস্য পদে ৪৯৫ জন প্রতিদন্দ্বিতা করছেন। ৭ জন রিটার্নিং অফিসার দায়িত্বে আছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ