স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিদিনের কথা পত্রিকার ১ম বর্ষপূতি পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা। অনুষ্ঠানের শুরুতে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষে হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু, এম সাইফুল মা’বুদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুু, আজাদ রহমান, নির্বাহী সদস্য কে এম সালেহ সহ ঝিনাইদহ কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিদিনের কথা’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি সুলতান আল একরাম।
এছাড়াও কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি বাবুল আক্তার, হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি এইচ মাহবুব মিলু। আলোচনা শেষে কেক কেটে প্রতিদিনের কথা পত্রিকার ১ম বর্ষপূতি পালন করা হয়।