ঝিনাইদহের সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
২৫ মে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিবনির্মল কুমার বিশ্বাস। বাজেটে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ১৩ হাজার ৩ শত ৪৮টাকা এবং উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭শত টাকা । মোট আয় ও ব্যয় ১ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ৪৮ টাকা।পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউপি সদস্যগণ,ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবু জাফর,ইউনিয়ন পরিষদের হিসাব সহঃকারী কাম কম্পিউটার অপারেটর নাসিমা আক্তার পলি,শরিফুল ইসলাম,জিন্নাতুল্য জিন্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট সভা শেষে ঘুর্ণিঝড় যশ সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে দিক নির্দেশনা প্রদান করেন চেয়ারম্যান মোঃ কবির হোসেন বিশ্বাস।
You must be logged in to post a comment.