স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহে নবাগত জেলা ও দায়রা জজ আবু আহছান হাবিব এর আগমনে জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার সকালে সমিতির কোর্ট বার ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা আইনজীবি সমিতির সভাপতি এসএম মশিয়ুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নবাগত জেলা ও দায়রা জজ আবু আহছান হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ হাবিবুল ইসলাম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) মোঃ গোলাম আজম।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মোঃ রজব আলী, খানঁ আক্তারুজ্জামান, মোঃ দবির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন আহম্মেদ, মোঃআব্দুল মান্নান, পিপি মোঃ ইসমাইল হোসেন , কাজী একরামুল হক আলম ও জিপি শ্রী সুবীর কুমার সমাদ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু।
You must be logged in to post a comment.