শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নের আর্য নারায়নপুর গ্রামে শুক্রবার সকালে শাহনাজ পারভীন (২৫) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরণ করেছে।তার স্বামীর নাম জসিমউদ্দিন। তিনি জানান, চাচাতো বোনের বিয়ের অনুষ্টানে কাজ করার সময় সাউন্ড বক্স এর বিদ্যুৎতের তার স্পর্শে ঘটনাস্থলেই তার স্ত্রী মৃত্যু বরণ করে।দাম্পত্যজীবনে তাদের দুটি কন্যা সন্তান আছে। তারা হল, শিশু শিমি (৫),লামিয়া(১)।স্থানীয় হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের আইসি মোঃ জিন্নাত হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, ননদের বিয়েতে কাজ করার সময় বিদ্যুতের তার স্পর্শে শাহানাজের মৃত্যু হয়েছে।