ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় ২,৩৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪১ টি নমুনার রিপোর্টে নতুন ৬ জন আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সদরে ৪ ও শৈলকুপায় ২ জন আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৩৮৭ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২২৫৭ জন।এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৪০ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩৮৭ জন।এরমধ্যে ঝিনাইদহ সদরে ১,২৪২ জন,শৈলকুপায় ২৮৪ জন,হরিনাকুন্ডুতে ১২৬ জন, কালীগঞ্জে ৪৯২ জন, কোটচাঁদপুরে ১৩৯ জন ও মহেশপুরে ১০৪ জন আক্রান্ত হয়েছেন।
You must be logged in to post a comment.