ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

এইচ আর হাসু
শনিবার, ১ মে, ২০২১, ১১:২৩ অপরাহ্ন

 

ঝিনাইদহ সদর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে সম্রাট হোসেন (২৫) নামের এক যুবককে খুন করা হয়েছে।
শনিবার(১ এপ্রিল ) রাত ১০টার দিকে চুটলিয়া গ্রামে মন্টু মেম্বরের বাড়ির পাশ্বে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান,চুটলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে সবুজ(২৮) ও তার বন্ধুরা মিলে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের সমীর হোসেন গুঙোর ছেলে সবুজ(২৮) সম্রাটের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দার কেবি বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে এমনটি শুনেছি।
স্থানীয়রা বলেন,সবুজ হোসেন ও তার সহযোগীরা মাদকাসক্ত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ