স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নৃসিংহপুর গ্রামের গণ্ডবিলা পাড়া মাঠের মধ্যে রুহুলের ধানের ক্ষেতর পাকা ড্রেনর পাশে (২৮) অজ্ঞাত এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মোটা পলিথিনে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে অজ্ঞাত নামা এই নারীর লাশ দেখতে পায়। খবর পেয়ে শত শত মানুষ তার লাশ দেখতে ভিড় জমায়। তবে কেউ তার পরিচয় বলতে পারেনি।

মেয়েটির হাতে লাগান ক্যানলা দেখে ধারনা করা হচ্ছে যে মেয়েটি কোন হাসপাতালে ভর্তি ছিল সে থেকে কোন অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮ টার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ জানায় যে আজ সকালে একটি অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেছে ময়না তদন্তের পর তাকে কি ভাবে হত্যা করা হয়েছে জানা যাবে।
You must be logged in to post a comment.