পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ১৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার করতিপাড়া গ্রামে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।
আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদ ইসলাম জোয়ার্দার, এ খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫ শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও কাপড় পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।
You must be logged in to post a comment.