ঝিনাইদহে দুই দিন ব্যাপী সরকারী ও বেসরকারী হজ্জ্ব যাত্রীদের প্রশিক্ষণ শুরু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ জুন, ২০১৮, ৪:০৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ

ঝিনাইদহ পিটিআই অডিটরিয়ামে রোববার জেলার সরকারী ও বেসরকারী হজ্জ্ব গমনেচ্ছু যাত্রীদের দুইদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উক্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ। হজ্জ্ব গমনেচ্ছু যাত্রীদের প্রশিক্ষণ মডিউলের উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আছাদুজ্জামান। প্রাথমিক প্রস্তুতি ও প্রশাসনিক যোগাযোগের উপর আলোচনা করেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। ইবির অধ্যাপক ড.মাওলানা আমিনুল ইসলাম, জেলা স্কাউট কমিশনার মাওলানা আবু বকর সিদ্দিক ও ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস। দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে উপস্তিত ছিলেন প্রায় ২৩০ জন হজ্জ্ব গমনেচ্ছু ধর্মপ্রাণ পুরুষ ও মহিলা। আজ সোমবার প্রশিক্ষকের দ্বিতীয় দিনে একই স্থান ও সময়ে বাকি হজ্জ্ব গমনেচ্ছুদের প্রশিক্ষণ শেষ হবে হবে। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি জানান, এ বছর সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ঝিনাইদহ জেলার হজ্জ যাত্রী সংখ্যা মোট ৬২৪ জন ও হজ্জ্ব গাইড সংখ্যা ১৪জন।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ