ঝিনাইদহের কালীগঞ্জে তেঁতুল গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত শরিফুল ইসলাম (৫০)কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের মেগুরখির্দ্দা গ্রামের সদর উদ্দীন মোল্ল্যার ছেলে।এ ব্যাপারে মেগুরখির্দ্দা গ্রামের যুবক লিতু জানান শুক্রবার বেলা ১২ টার দিকে শরিফুল ইসলাম নিজ বাড়ির পাশে তেঁতুল গাছে ফল পাড়তে ওঠে,কিছু ফল ছিড়ার পর গাছের ডাল থেকে পা সরে গিয়ে নিছে মাটির উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। প্রতিবেশিরা দেখতে পেয়ে আহত শরিফুল ইসলাম কে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জুরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
You must be logged in to post a comment.