ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ
মোঃ হাসানুর রহমান হাসু, ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ( ২৬ এপ্রিল) সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল ও নগদ ৫’শ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।
সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষগুলো।
You must be logged in to post a comment.