ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে আহত, থানায়  মামলা 

এইচ আর হাসু
সোমবার, ৭ জুন, ২০২১, ৫:৫৯ অপরাহ্ন

 

ঝিনাইদহের সদর উপজেলার পবহাটি গ্রামে ঝালক্ষেত ছাগল দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে ফরিদা নামের গৃহিনীকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সবুজ হোসেন বাদী হয়ে,বজরুল রহমান (৪২),ফজলুর রহমান (৪৫),উভয় পিতা-মৃত আঃলতিফ শেখ,সাফিকুল ওরফে অনিক(২২) ও দিপু উভয় পিতা ফজলুর রহমান,সর্ব সাং পবহাটিস ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয়েছে,যার মামলা নং ১২,বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হাই,তিনি বলেন অভিযোগ পেয়েছি,সঠিক তদন্তকরে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে মামলার বাদী সবুজ হোসেন বলেন,প্রকাশে দিনদুপুরে আমাদের নিজ বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে,এসময় আমার চাচি ফরিদা বেগম ভাংচুরের কারন জানতে চাইলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি তা বামহাত দিয়ে রক্ষা করতে গেলে তার বামহাত কাটা গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।বর্তমানে আমরা মারাত্মক ঝুকির মধ্যে বসবাস করছি।

এ ব্যাপারে জানতে গেলে অভিযুক্ত চারজনের মধ্যে একজনকেও বাড়িতে পাওয়া যায়নি,তবে স্থানীয় রোজিনা খাতুন স্বামী সাহেব আলি জানান,সামান্য ঝালক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়।শুনেছি সবুজরা মামলা করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ