শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী জানান, ৯ জুলাই ২০১৮ সোমবার সকালে গোপন সূত্রে জানা যায়,সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় চলছে। জেলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ কাওছার আলীকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন- ভাইটবাজার এলাকার মৃত রঞ্জিতের ছেলে সাগর (৩৫) ও মৃত হরিপদ দাসের ছেলে প্রদীপ দাস (৪১)।
You must be logged in to post a comment.