ঝিনাইদহ সদরে তিনিটি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিনগত রাতে (২৩ জুলাই) ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে এ দূর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে।
জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব রাঙ্গিয়ারপোতা গ্রামের উমিদ আলীর বাড়ি, সলেমানের বাড়ি এবং উসমানের বাড়িতে এ দূর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে।
চোরেরা উমিদ আলীর বাড়ি থেকে নগদ টাকা, দু’টি মোবাইল, সলেমানের বাড়ি থেকে দু’টি মোবাইল ১টি লুঙ্গি এবং উসমানের বাড়ি থেকে একটি মোবাইল নিয়ে গেছে।
উল্লেখ্য, চোরেরা উমিদ আলীর বাড়িতে একটি প্যান্ট, সলেমানের বাড়িতে একটি গামছা/তোয়েলা সলেমানের বাড়ি থেকে নেয়া ১টি লুঙ্গি উসমানের বাড়িতে রেখে গেছে।
এ বিষয়ে সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই বিল্লাল হোসেন জানান, “রাঙ্গিয়ারপোতা গ্রামে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এ বিষয়ে কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্দ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
You must be logged in to post a comment.