ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত ঢাকা  কলেজ ছাত্র সেতু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ৯:৪১ অপরাহ্ন
ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত সেতু ও আহতরা।

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে ট্রাক চাপায় ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র সেতু (২১) নিহত হয়েছেন।

এ সময় তার দুই ভাই আহত হন। নিহত সেতু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

সোমবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঈদের ছুটিতে হতাহতরা মটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। তারা পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সেতু। তবে তিনি শিক্ষার্থী কিনা তা আমি জানি না। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ