শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি
সাত বছরের শিশু তামিমকে দিয়ে পাওয়ার টিলার চালাচ্ছিলেন। শিশুটি মাঠে জমি চাষ করে টিলার নিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গাছের সাথে ধাক্কা লেগে টিলারে নিচে চাপা পড়েন। ঘুরতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু বরণ করেন। শুক্রবার বিকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম গবরাপাড়া গ্রামের দোলাল মিয়ার ছেলে। এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামের এক বাই সাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের ওয়াপদার খাঁ’র ছেলে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, মদনডাঙ্গা বাজারে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
You must be logged in to post a comment.