ঝিনাইদহে টার্কি খামারে মড়ক, মজনুর স্বপ্ন মিশে গেল মাটির সাথে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ আগস্ট, ২০১৮, ৮:৩৭ অপরাহ্ন

স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহের সদর উপজেলার আড়মুখী গ্রামের দক্ষ ইলেক্ট্রোনিক্স মিস্ত্রী উবাইদুর রহমান মজনু।দোকানদারির পাশাপাশি নিজ বাড়িতে এক হাজার ধারন ক্ষমতার একটি ব্রয়লার সেড তৈরী করে প্রায় এক বছর ধরে চাষ করেছে পোল্ট্রি মুরগী ।অধিক মুনাফার আশাই গত দুই মাস আগে খামারে উঠায়  ৩০০ টার্কি মুরগীর বাচ্চা । অল্প দিনেই মুরগীর বাড়ন্ত অবস্থা দেখে অত্যন্ত আনন্দেই কাটছিলো তার দিন । নিজেস্ব পদ্ধতিতে তৈরী করেছে ডিম ফোটানো যন্ত্র (ইনকিউবেটর) ।নিজের খামারে ডিম উৎপাদনের আগে  বিভিন্ন স্থান থেকে টার্কির ডিম এনে নিজ খামার বড় করা এবং ক্ষুদ্র খামারীদের কাছে টার্কি বাচ্চা বিক্রয় করা ।কিন্তু তার সকল আশা মাত্র ৫ দিনেই শেষ ।ফার্ম মুরগীর ঘাতক ব্যাধি গাম্বুরা ।শুরুটা গত ২৭ জুলাই ,নিত্যকার মত সকালে ফার্মে ঢুকে দেখে বেশ কয়েকটি মৃত মুরগী ।সাথে সাথে মৃত মুরগী নিয়ে যায় স্থানীয় পশু সম্পদ অধিদপ্তরের কর্মকর্তার কার্যালয়ে । পরীক্ষা নিরিক্ষাকরে ব্যবস্থাপত্র দেন কর্মকর্তা । কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি । গত ২ আগষ্ট সরজমিনে গিয়ে দেখাগেল ১০-১২টা মুরগী আছে ফার্মে । মৃত মুরগী গুলি মাটিতে পুতে ফেলা হয়েছে । কথা হলো খামারী মজনুর সাথে তিনি জানান, প্রতিখটা মুরগী দেড় থেকে দুই কেজি ওজনের ছিল । ক্ষতির পরিমান  আনুমানিক  দেড় লক্ষ টাকা ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ