ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সংলাপ

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৬:৩২ অপরাহ্ন

ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষ ঝিনাইদহে নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮/০৩/২১ ইং) দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খ.আশরাফুন্নাহার আশা,প্রকল্প সহায়ক আয়াতুল্লাহ।

আলোচনা সভা শেষে সংবাদকর্মীদের অংশ গ্রহনে নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে করনীয় নানা বিষয়ে মতামত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক,খ.আশরাফুন্নাহার আশা জানান, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প চলতি বছর শেষ হচ্ছে।এ প্রকল্প শেষ হওয়ার পর জেন্ডার ভিত্তিক সহিংতা প্রতিরোধ ও মোবাবেলায় সাংবাদিকদের করনীয় নানান মতামত গ্রহণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ