ঝিনাইদহে  জুয়ার আসর ভেঙ্গে গুড়িয়ে দিলেন জেলা প্রশাসক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে  মহাসড়কের পাশে সাধুহাটি বাসষ্টান্ডে মাসের পর  মাস  চলছিল জুয়ার আসর, ও অনৈতিক কর্মকান্ড। এলাকা বাসি সুত্রে  জানান, এলাকায় এক চেয়ারম্যানের ছত্র ছায়ায় দীর্ঘদিন যাবত চলে আসছিল জুয়ার আসর। এলাকায় চেয়ারম্যানের পেশী শক্তিরকারনে হয়রানী হওয়ার ভয়ে কেউ মুখ খোলেনা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের উদ্দ্যোগে জুয়ার আসর ভেংগে দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান,বৃহস্পতিবার  বিকেলে অভিযান চালিয়ে সাধুহাটি তে একটি জুয়ার আড্ডা ভেঙে দেয়া হয়েছে। খেলা পরিচালনাকারীদের অাটক  করা সম্ভব হয় নি।  অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ