শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ্যাড. এস এম এশিয়ূর রহমান।
প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম-আহবায়ক কে এম ওয়াজেদ, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক মুন্সী কামাল আজাদ পান্নু,সদস্য সচিব আলমগীর হোসেন আলম, সদর পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকি, জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে শহরের উজির আলী স্কুল মাঠে ৫’শ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.