ঝিনাইদহে জাপার সম্মেলন সম্পন্ন : সভাপতি নুর উদ্দিন সম্পাদক রাশেদ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ৮:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন আহমেদকে সভাপতি ও রাশেদ মাজমাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজ রোজ বৃহস্পতিবার  সকাল ১১ টায় কুটুম কমিউনিটি সেন্টারে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নুর উদ্দিনের সভাপতিত্বে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সর্দার মোঃ শাহাজাহান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব গোলাম মোহাম্মাদ রাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, তথ্য গবেষণা সম্পাদক মোঃ সুমন আশরাফ ও জিয়াউর রহমান বিপুল। সম্মেলন সার্বিক পরিচালনা করে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রাশেদ মাজমাদার।
স্থানীয় জাপা নেতা হিসাবে বক্তব্য রাখে জয়নাল আবেদিন, সুলতান আহমেদ সোহাগ প্রমুখ। সম্মেলন ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলা থেকে বিপুল সংখ্যা জাতীয় পার্টির কর্মী সমর্থক গন ঢাক ঢোল বাজিয়ে মিছিল করে সম্মেলনে যোগ দান করে।
সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সর্দার মোঃ শাহাজাহান ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসাবে বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন ও রাশেদ মাজমাদার কে সাধারণ সম্পাদক ঘোষণা করে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ