ঝিনাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১১:২৯ অপরাহ্ন

মাসুদ রানা।।

আমরা ক্যান্সারের রুগী নয়,তলাবিহীন ঝুড়ি নয়।আমরা এখন মাথা উঁচু করে কথা বলতে পারি।মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হিসাবে গড়ে উঠেছে।আজ জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহ সরকারি কে.সি কলেজে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এইসব কথা বলেন। তিনি আরও বলেন,আমরা ২০৩৫ সালের পর মালয়েশিয়া কে ছাড়িয়ে যাব।২০৪০ সালে উন্নত দেশে পরিনত হব।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার।

 

তিনি ছাত্রলীগের উদ্দেশ্য করে বলেন,দেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করলে তাদের প্রতিহত করবে।তোমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মশালা করবে।যাতে কেউ গুজব ছড়াতে না পারে। আলোচনা সভায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্ব সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সঞ্চালনা করেন।

 

এসময় আরও ব্যক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, সরকারি কে.সি কলেজের সভাপতি রেজয়োনুল হক রিপন ও সাধারণ সম্পাদক আবু সুমন। এসময় ঝিনাইদহ সরকারি কে.সি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ