ঝিনাইদহে জাতীয় মৎস সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ৫:২৭ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে বুধবার সকাল ১১টায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আলফাজউদ্দিন শেখ, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপস্থিত বক্তারা সংবাদ সম্মেলনে মাছ চাষের নানাদিক তুলে ধরেন এবং মৎস্য সপ্তাহ পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আজ থেকে আগামী ২৪ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ