স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ সুপার পত্নী উর্মিলা রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রাহকদের মধ্যে বিতরন করা হয় স্মার্ট জাতীয় পরিচয় পত্র। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৪ মাস। পর্যায়ক্রমে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ লাখ ৪২ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।