এইচ আর হাসু ।।
ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করেন।
পরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বঙ্গবন্ধু ভাস্কর্য প্রেরনা-৭১ গিয়ে শেষ হয়। এবছরে দিবসটির প্রতিপাদ্য ছিল, আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহিদ হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সদর ইউএনও শাম্মী ইসলাম, ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি এম. রায়হান, ঝিনাইদহ জেলা স্কাউট’র কমিশনার আবু বকর সিদ্দীক, সম্পাদক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দীন সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থী, ও নানা শ্রেনি পেশার মানুষ।
You must be logged in to post a comment.