ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ৩:৩২ অপরাহ্ন
ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ।

মাসুদ রানা।।

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সরকারি কে.সি কলেজ ছাত্রলীগের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় সরকারি কে.সি কলেজ থেকে পতাকা মিছিল বের হয়ে পোস্ট অফিস মোড় ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগের জীবন কুমার,ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,সাবেক সভাপতি শাকিল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন, কে.সি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন ও সাধারণ সম্পাদক আবু সুমনসহ সরকারি কে.সি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ