ঝিনাইদহে ছাত্রদল নেতা নয়ন আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৭ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে অস্ত্র-গুলি, হাতবোমা ও মাদকসহ নয়ন (২৭) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধায় শহরে বাইপাস এলাকার আইয়ুব মোড় থেকে নয়নকে আটক করা হয়। আটককৃত নয়ন শহরের মহিলা হোস্টেলপাড়ার আব্দুল মজিদের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় বাইপাস এলাকার আইয়ুব মোড়ে অভিযান চালানো হয়। এসময় একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, ২ টি হাতবোমা ও ৫১ পিচ ইয়াবাসহ নয়নকে আটক করা হয়।

তবে নয়নের বাবার অভিযোগ সদর থানার এসআই সাইদুর রহমান কোন ওয়ারেণ্ট ছাড়াই নয়নকে আটক করেছে। নয়ন কোন আপরাধী নয়। তার আপরাধ সে ছাত্রদল করে।

আটককৃত নয়ন ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ