ঝিনাইদহে চেয়ারম্যানের সাক্ষর জাল করে ৭’শ মেট্রিক টন গম উত্তোলনের চেষ্টা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ জুলাই, ২০১৮, ৪:০৭ অপরাহ্ন
প্রতীকী ছবি

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের সাক্ষর জাল করে প্রায় দেড় কোটি টাকা মুল্যের ৭’শ মেট্রিক টন গম উত্তোলনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার জানাজানি হলে এ নিয়ে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। এই ভুয়া বরাদ্দ ছাড়াতে কোটচাঁদপুর ছাত্রলীগের কতিপয় নেতা তদ্বীর করেন। ফলে দেড় কোটি টাকার গম তছরুপের হাত থেকে বেচে যায়।

 

খবরের সত্যতা স্বীকার করে কোটচাঁদুপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ৩০ জুনের আগে ত্রাণ মন্ত্রানালয় থেকে প্রকল্পের বিপরীতে ৭০০ মেট্রিক টনের একটি বরাদ্দ যাচাই বাছাই করার জন্য পাঠানো হয়। সে মোতাবেক জেলা প্রশাসকের দপ্তর থেকে কোটচাঁদপুর পাঠানো হলে যাচাই বাছাই করে দেখা যায় প্রকল্পগুলো সঠিক না। তাছাড়া বিষয়টি উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের নজরে আনলে তিনি জানান, তিনি এ ধরণের কোন বরাদ্দ চেয়ে চিঠি পাঠান নি। নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা আরো জানান, এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তার সাক্ষর জাল করে কেও এ ধরণের ভুয়া চিঠি দিয়েছেন বলে লিখিত দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যানের সিএ রাশেদুল ইসলাম জানান, মন্ত্রনালয় থেকে পাঠানো চিঠি দেখে আমরা নিশ্চিত হই তাতে উপজেলা চেয়ারম্যানের সাক্ষরটি জাল। রাশেদুলের ভাষ্যমতে কেও চেয়ারম্যানের সাক্ষর জাল করে ভুয়া প্রকল্প বানিয়ে ত্রান মন্ত্রনালয় থেকে জেআর প্রকল্পের গম উত্তোলনের চেষ্টা করেন। এদিকে অভিযোগ উঠেছে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতা এই ভুয়া বরাদ্দ ছাড়ানোর জন্য ইউএনও অফিসে তদ্বীরও করেন। কিন্তু প্রশাসনের কঠোর ভুমিকার কারণে তাদের দৌড়ঝাপ হলে পানি পায় নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ