ঝিনাইদহে চালক ও হেলপারদের প্রশিক্ষণ দিল মালিক সমিতি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

সড়কে দুর্ঘটনা রোধে ঝিনাইদহে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে জেলা বাস মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে জেলা পুলিশ। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, বিআরটিএ’র ইন্সপেক্টর ফরহাদ হোসেন ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেনসহ অন্যান্যরা।

এসময় সড়ক নিরাপদ রাখা এবং দুর্ঘটনা এড়ানোর জন্য ২ শতাধিক চালক ও হেলপারদেরকে বিভিন্ন নিয়ম কানুন ও দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সাথে সড়কে ফিটনেস বিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য বলা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ