ঝিনাইদহে চার সন্তানের মাতা  তিন দিন ধরে নিখোঁজ, থানায়  জিডি 

এইচ আর হাসু
শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৮:০৬ অপরাহ্ন

 

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার ৪ সন্তানের  মাতা জরিনা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত (২৩ জুন) বুধবার থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মাকে খুঁজে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন তার ছেলে মেয়েরা।

জরিনা বেগম পৌরসভার  আড়পাড়া গ্রামের আরশেদ গাজীর স্ত্রী। অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে (২৫ জুন)  বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন নিখোঁজ  জরিনা বেগমের বড় ছেলে হাফিজুর রহমান।

হাফিজুর রহমান  জানান, তার মা কাপড়ের ব্যবসা করতেন। গত বুধবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার পোড়াদাহ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ,এরপর থেকে আমার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেছি, কোথাও পাইনি। মায়ের মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তারা দুই ভাই ও দুই বোন। তার মায়ের পরনে একটি কালো বোরখা ও হাতে ব্যাগ ছিল।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ জরিনা বেগম কে  জীবিত উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ