ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবাসনের বাসিন্দা শিশুটি বিকেলে অন্যদের সাথে খেলা করছিল। সেসময় একই এলাকার বাবু হোসেনের ১৬ বছর বয়সী ছেলে রাকিব তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।
পরে শিশুটি বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যরা কাছে বিষয়টি জানালে তারা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুন্না বিশ্বাস বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্তকে আমরা আটক করেছি। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরবর্তী যে আইনগত ব্যবস্থা তা প্রক্রিয়াধীন।
You must be logged in to post a comment.